মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

এবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পেট্রো ডলার নিয়ে সৌদি আরবের আগমন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পেট্রো ডলার নিয়ে সৌদি আরবের আগমন

তেল ও ফুটবলের পর এবার সৌদি আরবের দৃষ্টি পড়ল ক্রিকেটে। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, এবার সেটাই বাস্তবে রূপ নিল। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি২০য়ের সঙ্গে হাত মিলিয়েছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন । এর ফলে আগামী মৌসুম থেকেই সৌদি মাটিতে বসবে এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের আসর। শুধু পুরুষ ক্রিকেট নয়, নারীদের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও থাকছে, যা দেশটির ক্রীড়া ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত।

আইএলটি২০ এবং সৌদি ক্রিকেট ফেডারেশনের বাণিজ্যিক সংস্থা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানি যৌথভাবে ক্রিকেটের প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিভা গড়ে তোলার কাজ করবে। আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুম থেকেই কার্যকর হবে এই চুক্তি।

ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য সরাসরি আইএলটি২০তে অংশ নেওয়ার পথ খুলে দেওয়া হবে। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অন্তত একজন সৌদি খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক। ভবিষ্যতে মূল আসরের ম্যাচও সৌদি আরবেই আয়োজন করা হবে।

সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেছেন, ‘আইএলটি২০য়ের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। এটি শুধু খেলোয়াড়দের সুযোগই বাড়াবে না, বরং আমাদের দেশের তরুণদের অনুপ্রাণিত করবে ক্রিকেটে এগিয়ে আসতে। একই সঙ্গে অবকাঠামো ও পর্যটনের ক্ষেত্রেও তৈরি করবে নতুন সম্ভাবনা।’

অন্যদিকে আইএলটি২০ চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, ‘সৌদি আরবের মতো একটি দেশের সঙ্গে অংশীদারিত্বে আসতে পেরে আমরা গর্বিত। ক্রিকেটকে সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’

 

আইএলটি২০ সিইও ডেভিড হোয়াইটও এই সহযোগিতাকে ‘গালফ অঞ্চলে ক্রিকেটের জন্য যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, ‘আগামী বছর থেকে সৌদিতে একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টও হবে, যা স্থানীয় ক্রিকেটারদের প্রধান আসরে জায়গা করে নিতে সুযোগ করে দেবে।’

সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনায় খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে দেশটির ক্রিকেট যাত্রার আনুষ্ঠানিক সূচনা হিসেবে। ফুটবল ও গলফের পর এবার ক্রিকেট—বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে মরিয়া সৌদি আরব।