মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
খেলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন যেভাবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন যেভাবে

এশিয়া কাপ শেষ হলেও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার সেই আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। আজ (২ অক্টোবর) শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের অনেকের মনেই প্রশ্ন, কীভাবে দেখা যাবে এই সিরিজের ম্যাচ? 

আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের পাশাপাশি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য তাদের চোখ রাখতে হবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা দেখা যাবে। এছাড়া পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।

এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন।

২, ৩ ও ৫ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দিও দল।