মূল লেখায় যান
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার এইমাত্রঅন্যান্য জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন এইমাত্রঅন্যান্য ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা এইমাত্রঅন্যান্য বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল এইমাত্রঅন্যান্য বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ এইমাত্রঅন্যান্য শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’
রাজনীতি

গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল এনসিপি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল এনসিপি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জামায়াত সেক্রেটির এ বক্তব্যকে ‘ঔদ্ধত্যমূলক’ এবং ‘অসদাচরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, রাজনীতিতে একপক্ষ অন্যপক্ষকে ব্যাশিং করে নানা ধরনের মন্তব্য করে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এনসিপিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু অসৌজন্যমূলক নয়, বরং রাজনৈতিক ঔদ্ধত্যেরও বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ওনারা আমাদের বাবার বয়সী সিনিয়র রাজনীতিবিদ। তাদের কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ প্রসঙ্গে বলেন, মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য রাজনৈতিক সৌজন্যতাকে আরও একধাপ পেছনে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে ‘কারও বাপ হইতে চাওয়া’ এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। গণঅভ্যুত্থান সবার বাপ। কারণ এনসিপি সেই প্রেক্ষাপটে জন্ম নিয়েছে। সে সময়কার বৈষম্যবিরোধী আন্দোলনে সব দলই একসঙ্গে কাজ করেছে, অন্যের নেতৃত্বও মেনে নিয়েছে। এখন সেই ইতিহাস অস্বীকার করে নেতৃত্বের দাবি করা রাজনৈতিক বালখিল্যতা ছাড়া কিছু নয়।

অন্যদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, সেক্রেটারি জেনারেলের বক্তব্যটি ছিল স্নেহপূর্ণ এবং দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে দেওয়া।

তিনি বলেন, তিনি (পরওয়ার) কারও নাম উল্লেখ করেননি। এটা স্নেহের জায়গা থেকে বলা। আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা এবং দেশ গঠনে একসাথে কাজ করছি। এর বাইরে কিছু বোঝার অবকাশ নেই।