মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশ

প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলমগীর ওরফে আলম নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম (৪৯) পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তিনি যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পারিবারিক অনুষ্ঠান শেষে কয়েকজন মিলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলম। রশিদের পাড়া মসজিদের পাশে পুরোনো কবরস্থানের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

রাউজানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, রাউজানে উপজেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এখানে বহু বছর ধরে ব্যক্তির শাসন চলে। ব্যক্তি বদলান, নতুন আরেকজন আসেন, সন্ত্রাস কমে না।