মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে উল্লেখ করায় পাক সরকার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি সন্ত্রাসবিরোধী সংস্থা তাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পর্যন্ত দিয়েছে!

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় সিনেমার প্রসার ও আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলছিলেন সালমন। সেসময় তিনি বলেন, ‘হিন্দি সিনেমা সৌদি আরবে মুক্তি পেলে তা সফল হবেই। কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন- যেমন বেলুচিস্তানের, আফগানিস্তানের, পাকিস্তানের মানুষরা।’

এই বক্তব্যের মধ্যেই বেলুচিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। মন্তব্যটি ইচ্ছাকৃত, না কি মুখ ফসকে বলা— তা নিয়ে চলছে বিতর্ক। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি।

পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা (সিটিসি) এক বিবৃতিতে সালমান খানকে ‘সন্ত্রাসবাদী সমর্থক’ বলে দাবি করেছে। পাশাপাশি তার ছবি ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তও জানানো হয়েছে।