মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, ছাড়েনি কোনো জাহাজ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, ছাড়েনি কোনো জাহাজ

দীর্ঘ ৯ মাস পর সেন্টমার্টিন দ্বীপ পর্যটকের জন্য খোলা হয়েছে। তবে পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে ছাড়েনি পর্যটকবাহী কোনো জাহাজও।

পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়।

জাহাজ মালিকরা জানান, পর্যটকের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিনে গিয়ে দিনেই ফিরতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপন করা যাবে সেখানে।

গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেন্টমার্টিন।