মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
রাজনীতি

আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: বাংলা ব্রিফ
আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সীর সমর্থনে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুন) বাদ আসর আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মুন্সিপাড়া কেন্দ্রীয় মসজিদে স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত এলাকাবাসী হাত তুলে আবুল হোসাইন মুন্সীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আব্দুর রহিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুর রশিদ মুন্সী, জনাব আলী, গাজীরচট ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ আলী মুন্সী, প্রধান এগ্রোর স্বত্বাধিকারী আবুল হোসেন প্রধান, আব্দুল হালিম মুন্সী, নাসির মুন্সী, আফসার মুন্সী, মোকসেদ মুন্সী, রহমত আলী মুন্সী ও মাসুদ মুন্সী।

মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সী বলেন, আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুবসমাজের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মুন্না মুন্সী, জয়নাল আবেদীন, আবেদ আলী মুন্সী, কৃষক দলের আনোয়ার হোসাইন, মো. ইমরান হোসাইন আকাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে আবুল হোসাইন মুন্সীর সফলতা, সুস্বাস্থ্য ও আসন্ন নির্বাচনে বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।