মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

‘চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, কথার সঙ্গে কাজের মিলও নেই’: জামায়াত আমির

প্রতিবেদক: বাংলা ব্রিফ
‘চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, কথার সঙ্গে কাজের মিলও নেই’: জামায়াত আমির

নারায়ণগঞ্জসহ সারা দেশে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য নেই। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক মন্তব্যেরও জবাব দেন তিনি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের উদ্বেগ ও সমস্যাগুলো উপলব্ধি করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সমাবেশে তিনি বলেন, কর্মসূচিতে যোগ দেওয়ার আগে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তার কথা হয়েছে। তাদের মধ্যে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে চাঁদাবাজির কারণে তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

চাঁদাবাজদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা দেখা যাচ্ছে না।

এ সময় রাজনৈতিক অঙ্গনে প্রচলিত ‘জান্নাতের টিকিট’ প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলেও বাস্তবে এ ধরনের বক্তব্য অতীতে অন্য রাজনৈতিক মহল থেকে এসেছে বলে বিভিন্ন ভিডিও ও বক্তব্যে দেখা গেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে আত্মসমালোচনা ও বাস্তবতা যাচাই করা প্রয়োজন।

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আমির আবদুল জব্বারের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে নগরীর ২৭টি ওয়ার্ডে দলের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী দেওয়ার কথাও জানানো হয়।