মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রতিবেদক: বাংলা ব্রিফ
সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিষদের সকল সদস্য।

শুক্রবার সকাল ১১টার দিকে জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বর সড়কে এ মানববন্ধনে ইউপি সদস্য ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আইয়ুব আলী, শিপ্রা রানী, বিএনপি নেতা শহিদুল সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ দুর্নীতি ও হত্যা মামলার আসামী এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ার পরও চেয়ারম্যানের দায়িত্ব পালনের নামে লুটপাট করে যাচ্ছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জালালপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।

বক্তারা আরও বলেন, হাজী সুলতান মাহমুদে বিরুদ্ধে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ অপসারণের দাবিতে ইতোমধ্যে শাহজাদপুরের ইউএনও সহ সংশ্লিষ্ট দপ্তরে পরিষদের সকল ইউপি সদস্য সাক্ষরিত দরখাস্ত দেয়া হয়েছে। তারপরও কতিপয় প্রভাবশালীদের ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা।

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ষড়যন্ত্র মুলক ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। যার কোন সত্যতা নেই।

মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।