মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেল ২০ মেট্রিক টন জিআর চাল

প্রতিবেদক: বাংলা ব্রিফ
ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার পেল ২০ মেট্রিক টন জিআর চাল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআরের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর ও নলকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের জন্য মোট ২০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে সরকার এ চাল বরাদ্দ দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।