মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

মেসির সেই বিতর্কিত ট্যাকেল, এবার ফিফার দ্বারস্থ আলজেরিয়া

প্রতিবেদক: বাংলা ব্রিফ
মেসির সেই বিতর্কিত ট্যাকেল, এবার ফিফার দ্বারস্থ আলজেরিয়া

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৩১তম মিনিটে, যখন আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল, তখন ঘটে একটি বিতর্কিত ঘটনা, যা ম্যাচের পর আলোচনার কেন্দ্রে চলে আসে। 

বল দখলের লড়াইয়ে আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দির গোড়ালিতে বুটের স্টাড লাগিয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার খেলোয়াড় ও কর্মকর্তাদের দাবি, ঘটনাটি ছিল সরাসরি লাল কার্ডের যোগ্য। তবে ম্যাচের রেফারি পোল্যান্ডের সাইমন মারচিনিয়াক এটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখেননি এবং কোনো কার্ডও দেখাননি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো হস্তক্ষেপ করা হয়নি।

ফলে মাঠে বহাল থাকেন মেসি এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে আরও দুটি গোল করে পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তার এই পারফরম্যান্স আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখলেও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থামেনি।

ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আলজেরিয়ান ফুটবল ফেডারেশন। সংস্থাটি ফিফার রেফারিং বিভাগে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়ে ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলে।

আলজেরিয়ার সংবাদমাধ্যমগুলোও ঘটনাটিকে কঠোর ভাষায় সমালোচনা করেছে। দেশটির প্রভাবশালী দৈনিক ‘লা পাত্রি নিউজ’ তাদের প্রতিবেদনে লিখেছে, আইসা মান্দি মেসির বুটের আঘাতে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন। অন্যদিকে ‘টিএসএ স্পোর্ট’ এটিকে রেফারিংয়ের পক্ষপাতদুষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, মেসি সম্ভাব্য লাল কার্ড এড়িয়ে গেছেন।

শুধু আলজেরিয়াতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক নিরপেক্ষ সমর্থকের পাশাপাশি মেসির কিছু ভক্তও স্বীকার করেছেন যে, ঘটনাটিতে রেফারি তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছিলেন।

তবে বিতর্কের মাঝেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ৩৮ বছর বয়সী এই তারকা এখন রেকর্ড ভাঙার একদম দ্বারপ্রান্তে।

আগামী সোমবার নকআউট পর্বের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন মেসি। অন্যদিকে নিজেদের পরবর্তী ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া।