মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে! এইমাত্রঅন্যান্য ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে! চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের এইমাত্রঅন্যান্য উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী
রাজনীতি

নোয়াখালীতে জনতার ঢল, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার জনতা রাস্তায় নেমেছে। তারা সরকার পতনের এক দফার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেলে মাইজদী বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি জিলাস্কুলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনের সময় একদল দুর্বৃত্ত নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের প্রথম ও দ্বিতীয় তলার সবকিছু পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

জেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু জাগো নিউজকে বলেন, ‘জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কিছুই নেই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্র ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে। এর নিন্দা জানাই।’

সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল জাগো নিউজকে বলেন, কোটা আন্দোলনের নামে জামায়াত-শিবিরের দুষ্কৃতকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়কদের একজন নুবায়রা হাফিজ। তিনি জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন অহিংস। তবে শনিবার হাজার হাজার জনতা একাত্মতা প্রকাশ করায় এর নিয়ন্ত্রণ কারও হাতে ছিল না। আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগে ছাত্রদের কেউ জড়িত নয়।’

নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে। আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দলীয়ভাবে লিখিত দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।