মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে! এইমাত্রঅন্যান্য ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে! চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের এইমাত্রঅন্যান্য উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

এবার চসিক মেয়রের বাসভবনে হামলা

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৬টার দিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ শেষে যাওয়ার সময় একটি মিছিল থেকে প্রথমে নগরের ষোলশহরস্থ চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা হয়। এসময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

পরে মিছিলটি বহদ্দারহাটের বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

আরও পড়ুন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর

মেয়রের ব্যক্তিগত সহকারী মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেয়র নিরাপদে আছেন।’

এর আগে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী জাগো নিউজকে বলেন, ‘কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এক এসময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা চালায়।’

তিনি বলেন, ‘এটা আমাদের ছাত্রদের কাজ না। আমাদের ছাত্রদের আমরা এসব শিখাইনি। এটি পরিকল্পিত হামলা।’

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’

এএজেড/ইএ/এএসএম

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।