মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ২:১০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বাংলাদেশ

নগরকান্দায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: বাংলা ব্রিফ
নগরকান্দায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কারিম মুন্সী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে এবং আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের জামাতা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে স্ত্রী-স্বামীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে আব্দুল কারিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্বজন ও স্থানীয়রা জানান।

ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে তিনি শ্বশুরবাড়িতে এসে বসতঘরের সিঁড়ির আড়ার সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বিডি২৪লাইভকে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আব্দুল কারিম শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”