মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

গুরুদাসপুরে বিলসা পয়েন্টে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক স্থাপনা অপসারণ

প্রতিবেদক: বাংলা ব্রিফ
গুরুদাসপুরে বিলসা পয়েন্টে উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক স্থাপনা অপসারণ

নাটোরের গুরুদাসপুরে খালবিল উদ্ধারের অংশ হিসেবে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলনবিলের পর্যটনকেন্দ্র বিলসা পয়েন্টে সড়কের ওপর গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সড়কে থাকা বড় বড় খড়বিচালির পালাগুলোও অপসারণ করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। থানা পুলিশ, ফায়ার সার্ভিস টিম ও গ্রামপুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জানা যায়, বারবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা তাদের স্থাপনা অপসারণ না করায় প্রশাসন বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালায়।

দখলদাররা মনঃক্ষুণ্ণ হলেও স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তবে কেউ কেউ উচ্ছেদকৃতদের পুনর্বাসন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বিলসা পয়েন্টে শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার অন্যান্য স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদেও অভিযান অব্যাহত রয়েছে।