মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ২:১০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বাংলাদেশ

১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় সুখবর

প্রতিবেদক: বাংলা ব্রিফ
১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় সুখবর

দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের।

নতুন পে স্কেলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা পাওয়া কর্মচারীদের জন্য এটি বাড়িয়ে ১,০০০ টাকা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে টিফিন ভাতা পাঁচ গুণ বাড়বে, যা নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের কর্মচারীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর এবারই সরকারি বেতন ও ভাতা কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। টিফিন ভাতা বৃদ্ধির খবরে সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বেতন কমিশন সূত্রে আরও জানা গেছে, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ২০০ টাকার টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। কর্মচারীদের দৈনন্দিন ব্যয় কিছুটা লাঘব করতে ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়, যা বাজেট প্রক্রিয়ায় ইতিবাচক সাড়া পেয়েছে।

নতুন পে স্কেলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ। পাশাপাশি বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা নির্ধারণ, স্বাস্থ্যবীমা সুবিধা চালু এবং প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা প্রদানের প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।