মূল লেখায় যান
সোমবার, ২২ জুন ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী হাতকড়া পরা অবস্থাতেই আদালতে সাংবাদিকদের কুরুচিপূর্ণ ইঙ্গিত, হত্যার হুমকি এইমাত্রঅন্যান্য হাতকড়া পরা অবস্থাতেই আদালতে সাংবাদিকদের কুরুচিপূর্ণ ইঙ্গিত, হত্যার হুমকি এনআইডি সংশোধনের নিয়ম পরিবর্তনে পাঁচ সদস্যের কমিটি গঠন এইমাত্রঅন্যান্য এনআইডি সংশোধনের নিয়ম পরিবর্তনে পাঁচ সদস্যের কমিটি গঠন ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বেতাগীতে আনন্দ মিছিল করেছে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ এইমাত্রঅন্যান্য বেতাগীতে আনন্দ মিছিল করেছে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ শেরপুরে নার্সারিতে আগুন ও ভাঙচুর, ক্ষয়ক্ষতি লক্ষাধিক! এইমাত্রঅন্যান্য শেরপুরে নার্সারিতে আগুন ও ভাঙচুর, ক্ষয়ক্ষতি লক্ষাধিক! নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
খেলা

পেলের পাশে ইয়ামাল, বিশ্বকাপে গড়ে ফেললেন অনন্য রেকর্ড

প্রতিবেদক: বাংলা ব্রিফ
পেলের পাশে ইয়ামাল, বিশ্বকাপে গড়ে ফেললেন অনন্য রেকর্ড

বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে শুধু স্পেনকে এগিয়েই নেননি, ইতিহাসের পাতায়ও নিজের নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধুমাত্র একজনের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের কিংবদন্তি পেলে প্রথম গোল করে এই অনন্য রেকর্ড গড়েছিলেন।

দীর্ঘ ৬৮ বছর পর সেই বিরল তালিকায় নাম লেখালেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের মঞ্চে ম্যাচের প্রথম গোল করা ১৮ বছর বা তার কম বয়সী দ্বিতীয় ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নেন।

বার্সেলোনার এই তারকা ইতোমধ্যেই বয়সভিত্তিক নানা রেকর্ড নিজের করে নিয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পর এবার বিশ্বকাপেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তিনি।

সৌদি আরবের বিপক্ষে ইয়ামালের এই গোল স্পেনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ মহাতারকা হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে। পেলের পাশে নাম লেখানো এই অর্জন নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।