মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে! এইমাত্রঅন্যান্য ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে! চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের বহনকারী প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের এইমাত্রঅন্যান্য উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাল ভারত মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী
রাজনীতি

শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার দাবি ক্রীড়া সাংবাদিকদের

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

দেশের চলমান আন্দোলনে শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে বানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে বেলা ১২টায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের একশ’রও বেশি সাংবাদিক। মানববন্ধনের শেষ অংশে নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মানব বন্ধনে কালের কন্ঠের ক্রীড়া সম্পাদক এটিএম সাইদুজ্জামান বলেছেন, ‘গত কিছুদিনে, জুলাই মাসে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোন ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত।’

বিচারের দাবি তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আরও আগে ভয়েজ রেইজ করা দরকার ছিল। এই নৃশংসতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, তারা সেটি করেননি। যে ঘটনাগুলো ঘটে গেছে, তার রেশ আমাদের আরও কতো বছর বহন করতে হবে, আমি নিশ্চিত নই। আমার দাবি প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়।’

বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার দাবি জানিয়ে সাইদুজ্জামান আরও বলেন, ‘স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সে অধিকার থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। এই দেশ আমার, এই দেশ কারও একার নয়। আমরা স্বাধীনতা যুদ্ধ পাইনি; কিন্তু এই স্বাধীনতা যুদ্ধ আমাদের প্রত্যেকের গর্বের। এটা কারও সম্পতি নয়। এখন এ উপলব্ধির সময় এসেছে। আমি কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি লাইফ চাই। যে জীবনটা হবে, আমি বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে। আমার বৃদ্ধ বাবা-মা সুচিকিৎসা পাবে।’

চ্যানেল২৪ এর বিশেষ প্রতিনিধি রেজওয়ানউজ জামান বলেন, ‘প্রতিটি হত্যার বিচার চাই। আমাদের একটাই দাবি, একটাই কথা যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা মনে করি, সকল পক্ষ থেকে আমরা যদি এই দাবিটা গণজোয়ারে পরিণত করতে পারি, তাহলে এই দাবি পূরণ হবে।

নিউজজি২৪.কমের প্রবীণ ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে কভার করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রসঙ্গে বলেছেন, ‘এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যা আমরা এখনো জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এর মধ্যে কিন্তু ৫ জন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী, আমরা প্রথমেই দাবি করব, প্রতিটি মৃত্যুর সঠিক ও বিশ্বাসযোগ্য বিচার হোক।’

সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ তার বক্তব্যে আগামী প্রজন্মের কথা বলেছেন, ‘দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম, ৩২ জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশুও হতে পারত। আমাদের যে কারও শিশু হতে পারত। আমরা তাহলে কাদের জন্য দেশটা তৈরি করছি? কাদের জন্য এই দেশটা বিনির্মাণ করার চেষ্টা করছি? আমাদের আগামী প্রজন্মের জন্য।’

‘তারাই যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদ আর কারা? আমরা তাই এখানে ক্রীড়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছি একটা দাবি নিয়ে- শিক্ষার্থী-জনতার ওপর এই যে নৃশংসতা হয়েছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা হয়েছে এটা বন্ধ হোক। এটা যেন দ্রুততার সঙ্গে বন্ধ হয়। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’- বলেন তিনি।

আইএইচএস/

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।