মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

প্রতিবেদক:
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (মেয়ে) ২০২৬- এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)। 

রবিবার (২১ জুন) বিকাল তিনটায় যবিপ্রবি কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। খেলায় রানার্সআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এবারই প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা খেলার আয়োজন করে যবিপ্রবি। খেলায় মোট অংশগ্রহণ করে ১০ টি বিশ্ববিদ্যালয়।

চ্যাম্পিয়ন হওয়ায় হ্যান্ডবল টিমের অধিনায়ক খুশি খাতুন বলেন, “আমরা সেই ৬ তারিখ থেকে প্রাক্টিস শুরু করেছি। আমাদের ঘরের মাঠে আজ চ্যাম্পিয়ন ট্রফিটি আমাদের হাতে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি”

যবিপ্রবির হ্যান্ডবল (মেয়ে) টিমের কোচ মোঃ শাহিনুর রহমান বলেন ,” আজকের এই অর্জন দীর্ঘদিনের পরিশ্রমের ফল। আমার খেলোয়াড় মেয়েরা তাদের ক্লাসে অংশগ্রহণ করে আবারো মাঠে সকাল-বিকাল ছুটে এসেছে তাদের প্রাক্টিস সেশনে। এক্ষেত্রে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের স্যাক্রিফাইস ছাড়া এটা সম্ভব ছিলো না। পাশাপাশি আমি শরীরচর্চা দপ্তরের সকল স্যারসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শক, গ্রাউন্ডসম্যান এবং সকল মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মেয়েরা তাদের অর্জন দিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে বলে আশা রাখি। “

চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়রা হলেন খুশি খাতুন (অধিনায়ক), আইভি আক্তার অরিন, আফরা খন্দকার, পূর্ণিমা রানি, মোছাঃ সানজিদা আক্তার সাথি, মোঃ রুপা খাতুন, সাদিয়া আক্তার, পান্না আক্তার বর্ষা, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, চোসাও রৌজা এবং পূর্ণিমা রানী মন্ডল। 

উল্লেখ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পান্না আক্তার বর্ষা। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।