মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের নবম তলায় অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বহু বছর ধরে মির্জা ফখরুল বিএনপির সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে তিনি অসীম সাহসিকতার সঙ্গে দলের হাল ধরেছেন এবং কখনো হাল ছাড়েননি।

তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক জীবনে মির্জা ফখরুলকে কারাবন্দিও হতে হয়েছে। ওই সময়ে দুর্ভাগ্যজনকভাবে তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় প্রার্থী মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে বিএনপির সংসদ সদস্যদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান দলের চেয়ারম্যান।

আগামী বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।