বিশ্বম্ভরপুরে সাড়ে ২৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সাড়ে ২৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সেই লক্ষ্যে সোমবার(২২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয় উপজেলায় সাড়ে ২৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর আগামী ২৮ জুন ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সকল শিশুকে এক যুগে দুই ক্যাটাগরিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই উপলক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন।
এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো, মনিরুজ্জামান, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, থানার এস আই মোহাম্মদ ইয়াছিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবু বক্কর, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মোঃ ফয়সাল আহমদ, ব্র্যাক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,সেনেটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী প্রমুখ।
এ সময় মেডিকেল অফিসার ডা. রমজানুল হক সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন জানান,আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার হয়েছে। আশা করছি উপজেলায় সাড়ে ২৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে তা সফল হবো। তার জন্য প্রতিটি পরিবারের মা ও বাবা কে এগিয়ে আসতে হবে আমাদের কে সহযোগিতা ও করতে হবো।
