মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রতিবেদক:
মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) বিকেলে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুলবরু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রোকা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবরু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহিদ শাহরিয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত ফুলবরুর পরিবারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।