মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

ভূমিকম্পে কেপে উঠলো রাজধানী সহ বিভিন্ন অঞ্চল

প্রতিবেদক:
ভূমিকম্পে কেপে উঠলো রাজধানী সহ বিভিন্ন অঞ্চল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য ভবনগুলো কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়ে বাসা, অফিস ও বিভিন্ন স্থাপনা থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের আরও কয়েকটি জেলায় এই কম্পন অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানিয়েছেন।

তবে প্রাথমিকভাবে কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি।

এদিকে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে তা জানা যাবে।

বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ভূমিকম্পের সময় লিফট ব্যবহার না করা এবং ভবনের বাইরে খোলা স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।