মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

প্রতিবেদক:
সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

ঝালকাঠি-১ আসনের বিএনপি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিরোধী দল জামায়াতের নাম উল্লেখ না করে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় তিনি বলেন, যে দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলকে দেশের রাজনীতিতে থাকার সুযোগ দেওয়া উচিত নয়। তার ভাষায়, “যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল, আমি মহান সংসদে দাবি করব- তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।”

তিনি আরও বলেন, ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তার অভিযোগ, অতীতে নির্বাচনের সময় ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে। তিনি বলেন, “নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না—এই ধরনের রাজনীতি সমাজে বিভ্রান্তি তৈরি করছে।”

রফিকুল ইসলাম জামাল তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য উদ্ধৃত করে বলেন, ধর্মের নামে রাজনৈতিক অপপ্রচার ও ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।