মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা এইমাত্রঅন্যান্য আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
অন্যান্য

মেসির চার রেকর্ডকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকের স্বীকৃতি

প্রতিবেদক:
মেসির চার রেকর্ডকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকের স্বীকৃতি

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনে আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বয়স ৩৮, তবু যেন সময়ের নিয়ম মানতে নারাজ আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে একের পর এক রেকর্ড নিজের করে নিয়ে ফুটবল দুনিয়াকে আবারও তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

নকআউট পর্বে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন মেসি। এই ম্যাচে জোড়া গোল করেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থানকে আরও অপ্রতিরোধ্য করে তোলেন এই কিংবদন্তি। এদিকে এই ম্যাচে ৪টি রেকর্ড নিজের করে নিয়েছেন ক্ষুদে ম্যাজেশিয়ান, যেগুলোকে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকও। 

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। শুধু তাই নয়, নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার রেকর্ডকেও পেছনে ফেলেন তিনি।

All the records broken by Lionel Messi today:

Most FIFA World Cup finals goals by a football (soccer) player – 18

Most FIFA World Cup matches played in by an individual – 28

Most matches won by a player at the football (soccer) FIFA World Cup – 18

Most minutes played in the…

— Guinness World Records (@GWR) June 22, 2026

বিশ্বকাপে এটি ছিল মেসির ১৮তম জয়ও। এই অর্জনের মাধ্যমে তিনি আবারও ছাড়িয়ে যান ক্লোসাকে, যিনি এতদিন ১৭ জয়ে শীর্ষে ছিলেন। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর ছয়টি আসরে অংশ নিয়ে ধীরে ধীরে এই মাইলফলকে পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যাও এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। এরপর আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি।

খেলার সময়ের দিক থেকেও মেসির আধিপত্য চোখে পড়ার মতো। অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচের কাছাকাছি খেলে বিশ্বকাপে তার মোট খেলার মিনিট দাঁড়িয়েছে ২,৪৮৯। এর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি।

এভাবে বয়সের হিসাব ভুলিয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও গভীরভাবে খোদাই করলেন লিওনেল মেসি।