মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির এইমাত্রঅন্যান্য রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন এইমাত্রঅন্যান্য বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এইমাত্রঅন্যান্য গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা এইমাত্রঅন্যান্য এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা
অন্যান্য

কুড়িগ্রামে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

প্রতিবেদক:
কুড়িগ্রামে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৯১৮ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলা সদরের জামতলা মোড়ে চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে ৯১৮ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বাজারের চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে আনা ৯১৮ কেজি বাসমতি চাল আটক করে থানায় নিয়ে আসে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। জব্দকৃত ভারতীয় বাসমতি চালগুলো মূলত পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটক এসব বাসমতি চালের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানিয়েছেন, ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ সালের সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।