মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির এইমাত্রঅন্যান্য রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন এইমাত্রঅন্যান্য বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এইমাত্রঅন্যান্য গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা এইমাত্রঅন্যান্য এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা
অন্যান্য

সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১ 

প্রতিবেদক:
সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১ 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পের ট্যাংকে বিষ মেশানো ঘটনায় সালামত উল্লাহ (২৬) নামের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জঙ্গল সলিমপুরের অঘোষিত রাজা ইয়াছিনসহ ৪৯ জনের বিরুদ্ধে সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে।

মামলায় আসামিদের মধ্যে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ মামলায় জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকেও আসামি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।” এ ঘটনায় রবিবার রাতেই পুলিশ ক্যাম্পের পাশ থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল রোববার সকাল সাতটার দিকে জঙ্গল সলিমপুরে স্থাপিত পুলিশ ক্যাম্পের ট্যাংকের বিষাক্ত পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন পুলিশ কনস্টেবল মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।