মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

প্রতিবেদক:
বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে বাংলাদেশে মটোরোলা ফিচার ফোনের ডিস্ট্রিবিউটর টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড।

ফিচার ফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে আধুনিক কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা, ব্লুটুথ ৫.৩, বাংলা কি-প্যাড, তারবিহীন এফএম রেডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। এছাড়াও ফোনটিতে রয়েছে অটো কল রেকর্ডিং ফিচার।

ফোনটিতে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, মেমরি কার্ড, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট রয়েছে। ব্যবহারকারীদের জন্য এতে অফিসিয়াল ওয়ারেন্টিও দেওয়া হবে।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান বলেন, মটোরোলা বিশ্বের অন্যতম পরিচিত ও নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড। নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন- এমন ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, দেশ এবং বিদেশে বাজারে অতিপরিচিত মটোরোলা ব্র্যান্ডের নতুন এই ফোন পরিচিত করতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলা ব্র্যান্ডের নতুন নতুন চমক নিয়ে আসছে টেকটাইম।

‘মটোরোলা এ৩০০ ২০২৬’ ফোনটির দাম ২ হাজার ৩৫০ টাকা। ফোনটি কালো ও হালকা বেগুনি এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।