মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির এইমাত্রঅন্যান্য রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন এইমাত্রঅন্যান্য বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এইমাত্রঅন্যান্য গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা এইমাত্রঅন্যান্য এই স্মার্টফোনে মিলবে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা
অন্যান্য

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক:
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এ আসনের ভোটাররা আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।

মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ-সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটে।

নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।

কিন্তু একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন।

সেসময় আদালত নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে।

সর্বশেষ রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের প্রতিনিধিত্ব নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আসনটিতে পুনর্নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।