মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি' এইমাত্রঅন্যান্য ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি' ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার এইমাত্রঅন্যান্য ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১ আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন এইমাত্রঅন্যান্য আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত শার্শা থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান বিপুল আটক এইমাত্রঅন্যান্য শার্শা থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান বিপুল আটক নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক এইমাত্রঅন্যান্য নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক
অন্যান্য

বুধবার ব্যাংক লেনদেন বন্ধ

প্রতিবেদক:
বুধবার ব্যাংক লেনদেন বন্ধ

ব্যাংকের সব ধরনের লেনদেন বুধবার (১ জুলাই) বন্ধ থাক‌বে। বুধবার ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ থাক‌বে লেনদেন। একই সঙ্গে, বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।