মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি' এইমাত্রঅন্যান্য ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি' ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার এইমাত্রঅন্যান্য ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১ আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন এইমাত্রঅন্যান্য আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত শার্শা থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান বিপুল আটক এইমাত্রঅন্যান্য শার্শা থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান বিপুল আটক নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক এইমাত্রঅন্যান্য নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক
অন্যান্য

সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১

প্রতিবেদক:
সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে হুথি বিদ্রোহীদের হামলায় ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সৌদি আরব, ভারত, নেপাল ও মিসরের নাগরিক রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে বলা হয়, হামলায় সৌদি আরবের দুই নাগরিক, ভারতের দুই বাসিন্দা, নেপালের তিন বাসিন্দা এবং মিসরের চার বাসিন্দা আহত হয়েছেন। তবে আহতদের শারীরিক অবস্থা কিংবা আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করে। এ সময় জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত জরুরি ব্যবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘটনাটিকে হুথি গোষ্ঠীর চালানো ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে।

গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই আর্থিক জেলায় অবস্থিত টাওয়ারে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

এর আগে গত বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, হুথিদের হামলায় রাজধানীর আর্থিক জেলার একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনটির কয়েকটি তলার পাশাপাশি আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

তবে সর্বশেষ হামলায় টাওয়ারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।