মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু এইমাত্রঅন্যান্য জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন এইমাত্রঅন্যান্য নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত এইমাত্রঅন্যান্য ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ এইমাত্রঅন্যান্য মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে এইমাত্রঅন্যান্য মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে এইমাত্রঅন্যান্য চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার
অন্যান্য

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১৯

প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১৯

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের কারণে হয়েছে। বাকি ৬৩১ জন হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও ১৫৪ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ শিশু, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ জন।

১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে মোট ৮৬ হাজার ৪১১ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৫৯ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের জটিলতা অনেক বেশি দেখা দিচ্ছে। উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।