মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ এইমাত্রঅন্যান্য উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
অন্যান্য

ডিজিটাল সংযোগ সেবা সহজলভ্য করতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন ও আপন বাজার

প্রতিবেদক:
ডিজিটাল সংযোগ সেবা সহজলভ্য করতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন ও আপন বাজার

একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের তৈরি-পোশাক শিল্পের (আরএমজি) কর্মীদের জন্য ডিজিটাল সংযোগ ও টেলিযোগাযোগ সেবার পরিধি বাড়াতে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং গামের্ট-কেন্দ্রিক রিটেল নেটওয়ার্ক আপন বাজার।

এই চুক্তির আওতায়, এখন থেকে আপন বাজার গ্রামীণফোনের একটি ডিসট্রিবিউশন পার্টনার; আপন বাজারের আউটলেটগুলোতে একটি শপ-ইন-শপ রিটেল মডেল চালু করেছে গ্রামীণফোন। এই সহযোগিতার ফলে তৈরি পোশাক শিল্পের কর্মীদের কাছে গ্রামীণফোনের পণ্য ও সেবা আরো সহজলভ্য হবে। এই বিশালসংখ্যক কর্মীদের মধ্যে ক্রমশ ডিজিটাল চাহিদা বাড়লেও তারা সুবিধাবঞ্চিত ছিল।

আপন বাজারের আউটলেটগুলোতে সিম অ্যাক্টিভেশন, সিম রিপ্লেসমেন্ট, স্ক্র্যাচ কার্ডস, ডাটা প্যাকস, ভয়েস বান্ডেলস ও কম্বো প্যাকসহ গ্রামীণফোনের বেশ কিছু অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ সম্প্রতি জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, হেড অব ডিস্ট্রিবিউশন এসকে. ইফতেখার আহমেদ এবং হেড অব সেলস প্ল্যানিং মো. নাসিরুজ্জামান চৌধুরী; আপন বাজারের ডিরেক্টর (বিজনেস) ইয়াসির আরাফাত, অপারেশনস লিড রেজওয়ানুল আহসান রূপম, ম্যানেজার (এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) কানিজ আহমেদ এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর জিনিয়া ইবনাত উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, ”গ্রামীণফোনে আমরা চাই যেন সমাজের সব স্তরের মানুষের জন্য ডিজিটাল সংযোগ আরো সহজলভ্য ও প্রাসঙ্গিক হয়ে উঠে। আপন বাজারের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমাদের পণ্য ও সেবাগুলো তৈরি-পোশাক শিল্পের কর্মীদের আরো কাছাকাছি নিয়ে এসেছি। এখন তারা যেখান থেকে নিত্যপণ্য কেনাকাটা করেন সেখানেই টেলিযোগাযোগের সেবাগুলো পেয়ে যাবেন। আমাদের পণ্য ও সেবাগুলো আরো সহজলভ্য করতে, সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়ন ঘটাতে এবং বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তরে সহযোগী হতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি; এই উদ্যোগ তারই প্রতিফলন।”

আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ বলেন, “আমরা বিশ্বাস করি ডিজিটাল অন্তর্ভূক্তিকরণ এখন আর কোন বাড়তি সুবিধা নয়, বরং আর্থিক ক্ষমতায়নের পূর্বশর্ত। শিল্পখাতের কর্মীদের কাছে সাশ্রয়ী সংযোগ, ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় টেলিযোগাযোগ পণ্যগুলো আরো সহজলভ্য করে ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে, গ্রামীণফোনের সাথে আমাদের এই পার্টনারশিপটি করা হয়েছে। কারখানা ও কর্মীদের মধ্যে আপনের প্রতি আস্থাকে কাজে লাগিয়ে আমরা তাদের জীবিকাকে আরো উন্নত এবং দীর্ঘমেয়াদে তাদের টিকে থাকার সক্ষমতা বাড়িয়ে তুলতে চাই।”