মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

ভ‍্যান চালকের বসার জায়গায় মিললো ১৪ কেজি  গাঁজা, গ্রেফতার ২

প্রতিবেদক:
ভ‍্যান চালকের বসার জায়গায় মিললো ১৪ কেজি  গাঁজা, গ্রেফতার ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্দেহভাজন এক ভ‍্যানে তল্লাশি চালিয়ে চালকের বসার জায়গা (সীটের নীচে) হতে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদের সামনে জামতলা মোড়ে একটি অটোভ্যানে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভীত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জামতলা মোড়ে অভিযান পরিচালনা করে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা হতে আগত একটি ভ্যানে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন পশ্চিম পাথরডুবি গ্রামের মজিবর রহমানের ছেলে গোলাপ হোসেন (৩২) ও আব্দুর রহিম এর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানালেন, উপজেলার পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম একটি রুট। আমরা এই চোরাচালান রুটের উপর নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে তিনটি লাল প্যাকেট মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার ও দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।