মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন এইমাত্রঅন্যান্য একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ইরান নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, হোয়াইট হাউসে নেতানিয়াহু এইমাত্রঅন্যান্য ইরান নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, হোয়াইট হাউসে নেতানিয়াহু রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির এইমাত্রঅন্যান্য রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের নিয়ে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পুলিশ ক্যাম্পের পানিতে বিষ: ইয়াসিনসহ ৪৯ জনের নামে মামলা, আটক ১  বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন এইমাত্রঅন্যান্য বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য ‘সীমান্তের বাইরেই শত্রুদের কবর দেওয়া হবে’, ইরানের হুঁশিয়ারি এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য উন্নয়নকাজে গাফিলতি বরদাশত নয়: গৌরীপুরে ১০ দিনের আল্টিমেটাম ত্রাণ প্রতিমন্ত্রীর
অন্যান্য

সাতক্ষীরার তালায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক:
সাতক্ষীরার তালায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ ও লিগ্যাল এইড প্রাপ্তি” বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এবং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবারে নারীরা শুধু পুরুষের নয়, অনেক ক্ষেত্রে নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ উভয়কেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। ছেলে ও মেয়ে উভয়কেই সুশাসন ও পারিবারিক মূল্যবোধের মধ্যে বড় করে তুলতে হবে, যাতে তারা কোনো ধরনের অপরাধ, হয়রানি বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।

বক্তারা বলেন, বর্তমানে অনেক অভিভাবক অল্প বয়সী ছেলে-মেয়েদের মোবাইল ফোন ও মোটরসাইকেল কিনে দিলেও তাদের যথাযথ তদারকি করেন না। এর ফলে সড়ক দুর্ঘটনা, কিশোর অপরাধ এবং বাল্যবিবাহসহ নানা সামাজিক সমস্যা বাড়ছে। এসব প্রবণতা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং সুধীজন উপস্থিত ছিলেন।