মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই

প্রতিবেদক: বাংলা ব্রিফ
বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে সহযোগিতা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে টাস্ক ফোর্স গঠনের পরদিনই দুদকে আসে এফবিআই-এর একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন রবার্ট ক্যামেরুন। প্রতিনিধি দলটি দুদকের মানি লন্ডারিং শাখার মহাপরিচালকের সাথে বৈঠক করে। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা জিএফআই-এর তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ১২ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যার বেশিরভাগই সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কেম্যান আইল্যান্ড, লুক্সেমবার্গ, বারমুডা, জার্সি, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মতো দেশে গেছে।

দুদক সচিব জানান, বিভিন্ন দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে অনেক দেশের সাথে যোগাযোগ শুরু হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন মেকানিজম উন্নয়নের চিন্তাভাবনা চলছে এবং প্রয়োজনে বিদেশি সহযোগিতাও নেয়া হবে।

দুদক সচিব আরও জানান, পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যেহেতু প্রক্রিয়াটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়, তাই কিছুটা সময়ক্ষেপণ হয়। তবুও অর্থপাচার ঠেকাতে দুদক নিরলসভাবে কাজ করছে।