মূল লেখায় যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের বাসনা ছিল চিরস্থায়ী হওয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য অন্তর্বর্তী সরকারের বাসনা ছিল চিরস্থায়ী হওয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়েও বদলায়নি পথচলা, নেতাকর্মীদের ছেড়ে ওঠেননি মঞ্চে এইমাত্রঅন্যান্য মন্ত্রী হয়েও বদলায়নি পথচলা, নেতাকর্মীদের ছেড়ে ওঠেননি মঞ্চে ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২ : সড়ক অবরোধ এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২ : সড়ক অবরোধ ‘৭১-এর রাজাকার জামায়াত ও ‘২৪-এর রাজাকার আওয়ামী লীগ সফল হবে না: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য ‘৭১-এর রাজাকার জামায়াত ও ‘২৪-এর রাজাকার আওয়ামী লীগ সফল হবে না: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের এইমাত্রঅন্যান্য ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের গাজীপুরে ইয়াবাসহ আটক ১, ছাত্রদল নেতার নাম প্রকাশের অভিযোগ এইমাত্রঅন্যান্য গাজীপুরে ইয়াবাসহ আটক ১, ছাত্রদল নেতার নাম প্রকাশের অভিযোগ আবার রাজধানীতে বাসে আগুন এইমাত্রঅন্যান্য আবার রাজধানীতে বাসে আগুন এই রাষ্ট্রে জনগণ কাদের ‘স্যার’ বলতে বাধ্য? এইমাত্রঅন্যান্য এই রাষ্ট্রে জনগণ কাদের ‘স্যার’ বলতে বাধ্য?
বাংলাদেশ

ইউনূস-রুবিও’র ফোনালাপে বাংলাদেশে শিগগিরই নির্বাচন করার কথা এসেছে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইউনূস-রুবিও’র ফোনালাপে বাংলাদেশে শিগগিরই নির্বাচন করার কথা এসেছে

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে।

ইউনূস-রুবিও’র ফোনালাপ নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন।

তৌহিদ হোসেন জানান, তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছে। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথায় উঠে এসেছে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক।

শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিনা, প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। তিনি বলেন, দু’পক্ষের  কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মধ্যে এ কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে, যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে।

মানবিক করিডর নিয়ে আলোচনা হয়েছে কিনা— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, না, এ ধরণের কোনো কথা হয়নি।

গত সোমবার ইউনূস-রুবিও ফোনালাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

এই ফোনালাপ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় ১৫ মিনিটব্যাপী ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন। আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের শীর্ষ উৎস। এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে।