মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর শুল্ক কমে আসবে, আশা অর্থ উপদেষ্টার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর শুল্ক কমে আসবে, আশা অর্থ উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমে আসবে বলে আশা প্রকাশ করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামীকাল বুধবার (৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র মিটিং করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারব। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যা-ই হোক, তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। ৬ জুলাই মিটিং হয়েছে, সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এত কম বাণিজ্য ঘাটতি, সেখানে এত শুল্ক দেওয়ার যৌক্তিকতা থাকে না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশির ভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন-ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।