মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

ঢাকার সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। দগ্ধরা হলেন, জুবায়ের হোসেন (কিরণ) (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) ও তার সন্তান মো. উমায়ের (৬)।

দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, দুপুরের দিকে সাভার নবীনগর পল্লীবিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে জুবায়ের হোসেনের ৬০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী মাহমুদা ৫০ শতাংশ দগ্ধ ও তাদের সন্তান উমায়ের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। এ ঘটনায় শিশু উমায়েরকে অবজারভেশনে রাখা হয়েছে।