মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্নহত্যার চেষ্টা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির আত্নহত্যার চেষ্টা

ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি। ওই আসামির নাম বাদল হোসেন মুন্না (২১)। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের একটি মামলা আছে।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ এমন ঘটনা ঘটে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রাশিদুল ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। রাশিদুল বলেন, ওই আসামিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

 
 

রাশিদুল আরও বলেন, আসামি সম্ভবত জেল থেকে ওয়ান-টাইম রেজারের ব্লেড সঙ্গে নিয়ে এসেছিলেন। সাক্ষ্য শেষে কাঠগড়ায় তোলা হলে তিনি ব্লেড দিয়ে গলা কাটার চেষ্টা করেন। 

ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, ‘তার (মুন্না) শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।’

মুন্নার বিরুদ্ধে নারী নির্যাতনের ‘মিথ্যা মামলা’ হয়েছে বলে দাবি তাঁর বাবা আব্দুল আলীর। তিনি বলেন, মামলাটি করেছেন মুন্নার শ্বশুর। মুন্না কয়েক মাস ধরে জেলে আছেন। বুধবার জামিন শুনানি ছিল।