মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

ইলিশের বাজারে স্বস্তি, প্রতি কেজিতে কমেছে ৭০০ টাকা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইলিশের বাজারে স্বস্তি, প্রতি কেজিতে কমেছে ৭০০ টাকা
অবশেষে অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরেছে খুলনার ইলিশ বাজারে। সপ্তাহের ব্যবধানে আকারভেদে কেজি প্রতি ইলিশে সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত কমেছে দাম। দাম কিছুটা কমায় ক্রেতাদের আনাগোনা বেড়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) ছুটির দিনে খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখে গেছে ক্রেতাদের ভিড়।বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আরও কমার সম্ভাবনা রয়েছে।

আড়ৎদাররা জানাচ্ছেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বিশেষ করে বরিশাল অঞ্চল থেকে প্রতিদিন ট্রলারভর্তি ইলিশ আসছে। আগামী কয়েক দিনের মধ্যেই দাম আরও কিছুটা কমবে বলে আশা করছেন তারা।

বাজারদর অনুযায়ী, গত সপ্তাহে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া জাটকা ইলিশ এখন ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। আধা কেজি আকারের ইলিশ ১ হাজার ৬০০ টাকা থেকে কমে ১ হাজার টাকায় নেমে এসেছে। বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ৭০০ গ্রাম ওজনের ইলিশ, যা এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়; এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১ হাজার ৮০০ টাকা। 
 
সবচেয়ে বেশি কমেছে এক কেজি ওজনের ইলিশ; বর্তমানে কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। শুক্রবার খুলনার রূপসা পাইকারি মাছ বাজার, নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও শেখপাড়া বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।