মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সরকারি কর্মচারীদের জন্য সুখবর

সরকারি কর্মচারীদের জন্য কল্যাণ অনুদানের হার বাড়ানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদানও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

অন্যদিকে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর জন্য ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে তিন হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব অনুদানের ব্যয় বরাদ্দ করা অর্থ এবং নিজস্ব রিসোর্স থেকে করতে হবে। অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। অনুদান দেওয়ার ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক।