মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৪ আগস্ট, রোববার। ওই দিন স্কুলের বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির কিছু ছাত্রী হিজাব পরে ক্লাসে আসে। অভিযোগ অনুযায়ী, ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ‘মাদ্রাসার শিক্ষার্থীদের মতো’ হিজাব পরে আসার জন্য বকাঝকা করেন এবং ক্লাস থেকে বের করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়।

ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকরা জানান, তাদের সন্তানরা প্রতিদিনের মতোই হিজাব পরে স্কুলে গিয়েছিল। কিন্তু বাসায় ফিরে তারা জানায়, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।

 

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, তিনি হিজাব পরতে নিষেধ করেননি। তিনি শুধুমাত্র সঠিকভাবে হিজাব পরার কথা বলেছিলেন এবং সে কারণে কয়েকজন শিক্ষার্থীকে ১০-১৫ মিনিটের জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, ‘জঙ্গি’ শব্দটি ব্যবহার করেননি তিনি, বরং বলেছিলেন যে এ ধরনের ওড়না সাধারণত মাদ্রাসার মেয়েরা পরে থাকে।

এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করে। একই সঙ্গে, আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।