মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫ জন ঢামেকে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫ জন ঢামেকে

তিন দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- বুয়েট শিক্ষার্থী নাবিদ (২১), শাহাদাৎ (২২), নাভিদ (২১), রুয়েট শিক্ষার্থী রিজন (২৩) ও আহসানউল্লাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিব (২২)।

আহত শিক্ষার্থী রিজন জানান, তিন দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই দাবির সমর্থনে শুধু বুয়েট নয়, বাংলাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বাকি দুজন এখনো জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। আহতদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসকরা তাদের ছেড়ে দিয়েছেন।