মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

‎ফেনীতে বাচ্চা প্রসবের অস্ত্রোপচারের (সিজার) ৬ মাস পর এক নারীর পেট থেকে গজ (ব্যান্ডেজ) বের করা হয়েছে।

ভুক্তভোগী নারীর নাম ফরিদা ইয়াসমিন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রবাসীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ফেনীর আল-কেমী হাসপাতালে ফরিদা ইয়াসমিনের সিজার করানো হয়। হাসপাতালটির চিকিৎসক ডা. তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে অপরেশনটি সম্পন্ন হয়।

কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, ওই নারীর পেটে রক্ত পরিষ্কার করার গজ কাপড়ের টুকরা রয়েছে, দ্রুতই অস্ত্রোপচার করতে হবে।

একপর্যায়ে বৃহস্পতিবার (২৮ অগাস্ট) রাতে ফেনী আল বারাকা হাসপাতালের এক চিকিৎসক দ্বিতীয় দফায় ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। এ সময় নারীর পেট থেকে গজ কাপড়ের টুকরা বের করা হয়। বর্তমানে ভুক্তভোগী একই হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

অভিযোগের বিষয়ে ডা. তাসলিমা আক্তার জানান, প্রসূতির ব্যাপারে ফেনী আল বারাকা হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।

‎এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই ফয়সাল জানিয়েছেন, আমার বোন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এ দায়ভার ডা. তাসলিমাকে নিতে হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবায়েদ করিম কালবেলাকে জানিয়েছেন, সিজারের রোগীর গজ কাপড় পেটের ভেতর রেখে সেলাই করে দেওয়ায় ডা. তাসলিমার বিরুদ্ধে মৌখিকভাবে ভুক্তভোগীর ভাই অভিযোগ জানিয়েছেন। অভিয়োগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।