মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

টাইফয়েড টিকা পেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
টাইফয়েড টিকা পেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন

অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টাইফয়েডের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর জন্য দরকার হবে জন্ম নিবন্ধন নম্বরের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসসিসি নগর ভবনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে আয়োজিত সভায় এ বিষয়টি জানানো হয়।

জানা গেছে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। চলবে দুই ধাপে। প্রথম ধাপ ১২ থেকে ৩১ অক্টোবর, দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। এর জন্য প্রয়োজন ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নতুন করে জন্ম নিবন্ধন করে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করব।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমরা জন্ম নিবন্ধনকে উৎসাহিত করছি। তবে টিকা থেকে কোনো শিশু বঞ্চিত হবে না। ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমে প্রাথমিকভাবে ৭০ শতাংশ শিশু টিকার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এজন্য শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের সহযোগিতা দরকার।