মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

চবিতে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চবিতে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৪০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের সবার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, সেখানে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে আহত শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে। বাসগুলো থেকে নামিয়ে একে একে আহত শিক্ষার্থীদের স্ট্রেচারে করে জরুরি বিভাগের ভেতরে নেওয়া হচ্ছে। কিছু শিক্ষার্থীকে অন্য সহপাঠীরা কোলে করে ভেতরে নিয়ে যাচ্ছেন। আহতদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ রয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঢাকা পোস্টকে বলেন, ‘এখন পর্যন্ত ৪০ জনের মতো আহত শিক্ষার্থীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে।’

আহতদের সঙ্গে থাকা চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশীদ মামুন ঢাকা পোস্টকে বলেন, ‘অনেক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। বাসে করে এখনও আহতদের আনা হচ্ছে।’

গতকাল রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা মাইকে ঘোষণা দিয়ে দলে দলে সংঘর্ষে জড়ান। কয়েক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এর জের ধরে রোববার দুপুর ১২টা থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আজও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে, সংঘর্ষের জেরে ওই ঐলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।