মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলে ভোটার সংখ্যা আরো ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল। এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

এর আগে, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়; দাবি-আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।

এরই মধ্যে নির্বাচন কমিশন সচিব বলেছেন, এবার তালিকা তিনটি হবে। এ বছরের শুরুতে নতুন ভোটার নিয়ে ২ মার্চ ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। এরপর বাড়ি বাড়ি তথ্য নেওয়া বাদ পড়াদের হালনাগাদ করে ৩১ আগস্ট যুক্ত করা হয়েছে। এরপর ভোটার তালিকা আইন সংশোধন হওয়ায় জাতীয় নির্বাচনের আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য বা ১৮ বছর বয়সী হবেন তাদেরও তালিকাভুক্ত করা হবে। এরপর চূড়ান্ত ভোটার সংখ্যা হবে ভোটের আগে।