মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ১২ শিক্ষার্থীকে চট্টগ্রামের দুই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকিরা সাধারণ বেডে চিকিৎসাধীন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আটজন ও নগরীর পার্কভিউ হাসপাতালে চারজন। এ ছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ ও সমাজতত্ত্ব বিভাগের আব্দুল্লাহ আল মামুনকে রোববার (৩১ আগস্ট) রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদের মধ্যে রোববার দীর্ঘ ছয় ঘণ্টা ধরে আব্দুল্লাহ আল মামুনের অস্ত্রোপচার হয়। তার লাইফ সাপোর্ট সোমবার (০১ সেপ্টেম্বর) খুলে নেওয়া হতে পারে। তবে ইমতিয়াজের অবস্থা এখনো আশঙ্কাজনক। তার লাইফ সাপোর্ট আগামীকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) খোলা হতে পারে।

পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ কালবেলাকে বলেন, আমাদের এখানে এখন চারজন চিকিৎসাধীন আছেন। দুজন লাইফ সাপোর্টে আর দুজন সাধারণ বেডে। লাইফ সাপোর্টে থাকা দুজনের অপারেশন হয়েছে। এদের মধ্যে মধ্যে আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন হয়েছে। বর্তমানে তার সেন্স কাজ করতেছে। তার লাইফ সাপোর্ট আজ সোমবার তুলে নিতে চেষ্টা করা হবে। আর ইমতিয়াজের লাইফ সাপোর্ট এখন খোলা যাবে না। তার অবস্থার তেমন উন্নতি নেই।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন আটজন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুজন, ২৮ নং ও ২৬ নং ওয়ার্ডে তিনজন করে চিকিৎসাধীন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, এখন আমাদের এখানে ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। আহতদের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুইজন, ২৮ নং ও ২৬ নং ওয়ার্ডে তিনজন করে চিকিৎসাধীন। তাদের কারও মাথায় আঘাত আবার কারও শরীরে লাঠির আঘাত রয়েছে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ইসলামিক স্টাডিজ বিভাগের নাইমুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে রোববার রাত ১০টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।