মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

পুলিশের ওপর হামলায় গ্যাংহোতা জনি-রনি গ্রেপ্তার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পুলিশের ওপর হামলায় গ্যাংহোতা জনি-রনি গ্রেপ্তার

রাজধানীর ‎আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের হামলার ঘটনায় গ্যাংহোতা রনি-জনিসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ‎মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি কালবেলাকে বলেন, গ্যাং লিডার রনি-জনিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব একসঙ্গে সাঁড়াশি অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা আছে, সবাইকে গ্রেপ্তার করা হবে।

এর আগে, গত সোমবার রাতে রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় দুজন ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায় থানা-পুলিশের একটি টহল দল। পুলিশের কাছে খবর ছিল, স্থানীয় কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপ এক প্রেমিক যুগলকে ওই হাউজিংয়ের একটি গ্যারেজে জিম্মি করে রেখেছে। জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে টহল টিম সেখানে গেলে অতর্কিত রনি-জনির নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এলোপাতাড়ি কোপে আল আমীন নামে একজন কনস্টেবল গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও দুই আহত পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন।